বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে সতর্ক করেছে। সম্প্রতি বিভিন্ন সভা, সেমিনার ও কর্মসূচিতে তাঁদের দেওয়া বক্তব্যের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তা দলের ইমেজের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে তাঁদেরকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষা করে বক্তব্য প্রদান করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































