গ্রেফতার-আটক-010164-NewsEdge24

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার বিকেল প্রায় ৩টার দিকে এ অভিযান চালানো হয়। পল্টন মডেল থানার ওসি আরিফুর ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন দাবি করেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকর্মী নিয়ে প্রতিনিধি সভা চলাকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। তারা অফিসে অবরুদ্ধ ছিলেন এবং পুলিশ এসে আটক করতে পারে বলে তিনি উল্লেখ করেন। নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবি করেন। তাঁর মতে, সেখানে আওয়ামী লীগের কেউ আসার কোনো কারণ নেই।

আরও পড়ুন:

ফ্যাসিবাদীদের সহযোগীদের গ্রেপ্তারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদের কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল এবং বহিরাগত অনেকে অবস্থান করছিলেন। সন্দেহভাজন বৈঠকের খবরে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযান এখনো অব্যাহত রয়েছে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *