আবু সাঈদ হত্যা মামলা-newsedge24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন গ্রেপ্তার হলেও বাকিরা বর্তমানে পলাতক রয়েছেন।

গত ২৪শে জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এছাড়া, আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *