করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে মেট্রোরেলে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। এর অংশ হিসেবে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার অনুরোধ করেছে।
এর আগে, ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































