এইচএসসি-সমমান পরীক্ষা -newsedge24

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের এইচএসি, আলিম এবংসমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৫ জুন, ২০২৫) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষাগুলো হবে:

  • পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক।
  • এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী।

বিষয়টি সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *