অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ১টার দিকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, রাত ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































