গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৯ জন। এছাড়া হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে সবশেষ মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ২৫ জন, রংপুরে ৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে দুইজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন খেলাফত মজলিসের খেলাফত মজলিসের মামুনুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *