দুদকের বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সাকিব

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

আসন্ন আফগানিস্তান সিরিজ খেলছেন না সাকিব আল হাসান।

এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অধিনায়ক ইস্যুতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে কথা আলোচনার কথা তার। সেখানেই বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আফগান সিরিজে সাকিবকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এর আগে গতকাল বিসিবির বোর্ড সভার আগেও সাকিব ইস্যুতে কথা বলেছিলেন ফারুক আহমেদ। সে শমিয় জানিয়েছিলেন আসন্ন সিরিজে সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা।

অন্যদিকে আসন্ন আফগান সিরিজে খেলা প্রসঙ্গে সাকিব বল ঠেলেছিলেন বিসিবির কোর্টেই। ক্রিকবাজকে বলেছিলেন, আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানিয়েছিলেন, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চান। আর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি যে খেলে ফেলেছেন সেটিও জানিয়ে দেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের আগাম ঘোষণা জানিয়ে রেখেছিলেন।

 

আরও পড়ুনঃ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *