মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিষ্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণ নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা-মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা নিশ্চিত করা যাবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে।

আরও পড়ুনঃ “ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *