প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না।

রোববার রাজধানীর একটি হোটেলে অক্সফাম বাংলাদেশের আয়োজনে ‘ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না।

প্রেস সচিব বলেন, আমার সমালোচনা করতে পারেন, প্রধান উপদেষ্টার সমালোচনা করতে পারেন এমনকি উপদেষ্টাদেরও সমালোচনা করতে পারেন। কারণ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন আছে। আমরা সেজন্য যথাযথ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *