ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫: বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। পাকিস্তান এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ তথ্য জানান।
জসীম উদ্দিন জানান, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি উত্থাপন করে। পাকিস্তান এ বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া, বাংলাদেশ পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলারের পাওনা ফেরত চেয়েছে। একই সঙ্গে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত নেওয়ার জন্যও ঢাকা আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র সচিব আরও জানান, আগামী ২৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসবেন। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































