বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর-newsedge24

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে সভাপতির বক্তৃতা দিতে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে দুই দফায় মঞ্চে পড়ে যান। শনিবার বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে। প্রথম দফায় পড়ে যাওয়ার পর তিনি পুনরায় মঞ্চে ফিরে বক্তৃতা শুরু করেন, কিন্তু কয়েকটি কথা বলার পর আবার পড়ে যান। পরে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি মঞ্চে ফিরে বসে বক্তৃতা সম্পন্ন করেন।

জামায়াতে ইসলামী প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে একক জাতীয় সমাবেশের আয়োজন করে। সমাবেশটি সকাল ৯টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। দলটির লক্ষ্য ছিল ১৫ লাখ মানুষের সমাগম ঘটানো, এবং এজন্য ১০ হাজারের বেশি বাস ও কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছিল।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ, ৭ দফা দাবি

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা উুস্থিত ছিলেন। তবে বিএনপিসহ কিছু দলের আমন্ত্রণ সত্ত্বেও তাদের কোনো নেতা অংশ নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *