শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়-প্রধান উপদেষ্টা-newsedge24

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গত এক বছরে দেশ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত এক অংশীজন সংলাপে তিনি এ কথা বলেন।

প্রফেসর ইউনূস বলেন, “আমি এখানে এসেছি আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। এক বছর আগে আমরা ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছি, যা এক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এখন আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসে দেশ আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত।”

আরও পড়ুন: নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করে ফেলবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে। আমরা আশা করি, রোহিঙ্গাদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার জন্য একটি সমাধান বের করতে পারবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *