ডাকসু-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই, চূড়ান্তকরণ এবং ভোটের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির, এবং রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আরও পড়ুন: ১০ টি প্যানেল ও রেকর্ড প্রার্থী নিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১৯ আগস্ট মনোনয়ন জমার শেষ সময় এবং ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল।

তবে হাইকোর্টের এই আদেশের ফলে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি ৩০ অক্টোবর নির্ধারিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *