গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর প্রদত্ত ক্ষমতাবলে গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে।’
আরও পড়ুন: বিচারকদের নিয়ন্ত্রনের ক্ষমতা ফিরল সুপ্রিম কোর্টের হাতে
তিন সদস্যের এই কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। কমিশনের অন্য দুই সদস্য হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































Good initiative