এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী-newsedge24

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন বাড়ি ভাড়া ভাতা কাঠামো অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। তবে, অর্থ মন্ত্রণালয় বাজেটগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই দাবির পরিবর্তে ৫ শতাংশ ভাতা অনুমোদন করেছে।

নতুন নির্দেশনায় কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে এবং বর্ধিত এই ভাতার ক্ষেত্রে কোনো বকেয়া পরিশোধ করা হবে না। এছাড়া, অর্থ বিতরণে কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: শাহজালালে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যাবস্থা

এদিকে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন অষ্টম দিনে পৌঁছেছে। বর্তমানে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *