খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা-newsedge24

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছি এবং তার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার পুরোপুরি প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ সময়ে তার সুস্বাস্থ্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা।”

আরও পড়ুন: সিসিইউ-তে খালেদা জিয়া, শুক্রবার দেশব্যাপী বিশেষ দোয়া-মোনাজাত

তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন। একই সঙ্গে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থেকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *