আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ তফসিল জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণার জন্য আগামী ১০ ডিসেম্বর (মঙ্গলবার) রেকর্ডিংয়ের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাৎক্ষণিকভাবে রেকর্ড ও প্রচারের জন্য প্রস্তুত থাকতে হবে।”
ইসি সচিব আখতার আহমেদ জানান, “১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করা হবে। ওইদিনই সিইসিসহ পূর্ণ কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।” রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বা পরদিন সকালে বিটিভি-বেতারে প্রচারিত ভাষণে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, “১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।”
আরও পড়ুন: তফসিলের তারিখ পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত: এনসিপি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ, ভোটার তালিকা চূড়ান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ প্রায় শেষের পথে—সব মিলিয়ে তফসিল ঘোষণার পথ এখন পুরোপুরি পরিষ্কার।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































