প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ রোববার সকাল ৯টার পরপরই তিনি বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরে বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর দুপুর ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: একুশের রক্তাক্ত পথ ধরেই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা: প্রধানমন্ত্রী
এই দিনগুলোতে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত উপস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা-বৈঠকের মাধ্যমে সরকারি কার্যক্রমে গতি আনার চেষ্টা করছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































