মন্ত্রিপরিষদ বিভাগ -newsedge24

যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি ব্যয় কমাতে নয়টি খাতে কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমানোর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নির্দেশনা বহাল থাকবে।

ব্যয় কমানোর ৯টি নির্দেশনা:

  •  সরকারি গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
  •  সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
  •  প্রশিক্ষণ ব্যয় বাদে অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
  •  সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার-কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।
  •  ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে। ৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে।
  •  সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
  •  আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
  •  ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *