প্রধানমন্ত্রী তারেক রহমান-Tarique Rahman-newsedge4

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান পদক তুলে দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া মোট ১৫ জন বিশিষ্ট নাগরিক ও ৫টি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মনোনীত ব্যক্তিরা:

  • বেগম খালেদা জিয়া (স্বাধীনতা, গণতন্ত্র ও দেশগঠন)
  • মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)
  • বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম
  • সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
  • সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত)
  • সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর)
  • ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু)
  • সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)
  • মো. সাইদুল হক
  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর)
  • কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
  • মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া (গবেষণা ও প্রশিক্ষণ)
  • আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ

মনোনীত প্রতিষ্ঠানসমূহ:

  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ)
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা)
  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন
  • এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (সমাজসেবা)
  • গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা)

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পাবেন ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রামের পদক, পদকের রেপ্লিকা ও সম্মাননাপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *