জাতীয় সংসদ-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৯ জন প্রার্থী। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।

নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের পক্ষ থেকে একজন রয়েছেন।

দলভিত্তিক নির্বাচিতদের তালিকা

১. বিএনপি ও জোট (৩৬ জন): এই জোট থেকে নির্বাচিত উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি এবং সাবিরা সুলতানা।

তালিকায় আরও রয়েছেন: সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্‌জ, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদসহ মোট ৩৬ জন।

২. জামায়াত-এনসিপি জোট (১২ জন): এই জোট থেকে নির্বাচিতরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

৩. স্বতন্ত্র জোট (১ জন): সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র ৬ সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত জোট থেকে সুলতানা জেসমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের বক্তব্য রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ আসনের বিপরীতে আনুপাতিক হারে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আইন অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *