জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-newsedge24

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কেন্দ্রে কর্মরত।

বিস্ফোরণে দগ্ধরা হলেন রামিজুল (৪৫), মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০), আল-আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাউসার (৩০) ও আমির (২৫)।

সূত্র জানায়, দুপুরের খাবার খাওয়ার সময় ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত কর্মীরা দগ্ধ হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিরূপণের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *