বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য পর্যাপ্ত কার্যকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর বিজয়নগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপ নিয়ে ঢাকাকে বসবাসযোগ্য করতে হবে। সরকার ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্রজীবনে বুড়িগঙ্গায় নৌকায় ঘুরে বেড়ানো যেত। কিন্তু বর্তমানে নদীর পানি এত দুর্গন্ধযুক্ত যে কাছে যাওয়াও দায়। তিনি আরও বলেন, ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর হাজার মিটার নিচে নেমে যাওয়া এক ভয়াবহ বিপদ।
আরও পড়ুন:
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ৬৫% গ্রাহকের ওপর প্রভাব পড়বে না: তথ্য উপদেষ্টা
মন্ত্রী জোর দিয়ে বলেন, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছেন, তা মূল্যায়ন করা দরকার। ঢাকাকে বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তন জরুরি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে পরিবেশ ও পানিসম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত, অধ্যাপক কবিরুল বাশার, অধ্যাপক আদিল মুহাম্মদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ঢাকাকে বসবাসযোগ্য করতে হবে: মির্জা ফখরুল”