ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধার মুখে পড়ে দেশে ফিরে আসা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে, যা দিন শেষে জানানো হবে।”
উল্লেখ্য, রোববার দিল্লির উদ্দেশে রওনা হওয়া ডা. জাহেদ উর রহমানকে ‘রহস্যজনক কারণে’ ইমিগ্রেশনে আটকে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি মিললেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে সোমবার সকালে ঢাকায় ফিরে আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ফিরলেন ঢাকায়
সরকারি সূত্র জানায়, ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল উপদেষ্টার।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা, অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী”