জাহেদ উর রহমান-newsedge24

ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরে এসেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

সরকারি সূত্র জানায়, রোববার বিকেলে তথ্য উপদেষ্টা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে নামার পর ভারতের নজরদারি তালিকায় তার নাম থাকায় তাকে আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ অনুমতি দিলেও আত্মসম্মানের প্রশ্নে তা প্রত্যাখ্যান করেন উপদেষ্টা।

আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। বাংলাদেশ হাইকমিশন আগেই এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল।

সরকারি সূত্রে জানা গেছে, ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনাকে ‘রহস্যজনক’ বলে মনে করছেন ঢাকার জ্যেষ্ঠ কর্মকর্তারা।

1 comment on “দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ফিরলেন ঢাকায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *