সংসদ নেতা-প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন — এই তিন ধাপে সাজাতে চায় সরকার। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই বাজেট জীবনবান্ধব। আমরা চেষ্টা করেছি পিছিয়ে পড়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে এবার বাজেটের আগে-পরে নিত্যপণ্যের দাম বাড়েনি।”

তিনি আরও বলেন, “বিগত সরকার প্রকল্প বাস্তবায়নে বিপুল বিদেশি ঋণের বোঝা চাপিয়েছে। এ বোঝা জনগণকে অনেক বছর টানতে হবে। এবারের বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, অর্থনীতির একটি ভিত গড়ে তোলার বাজেট। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করাই এর অন্যতম লক্ষ্য।”

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের অবসর ভাতার জন্য প্রয়োজন ৮,৭১০ কোটি টাকা

তারেক রহমান বলেন, “বাজেটের লক্ষ্য বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতির চাকা গতিশীল করা। সম্পদের সীমাবদ্ধতা থাকায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে। উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করতে চায় সরকার।”

তিনি যোগ করেন, “ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর। এমন দেশ গড়তে চাই, যেখানে তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে।”

1 comment on “তিন ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *