বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই অবস্থা থেকে রাজধানীকে বের করে আনা অত্যন্ত জরুরি। সভ্য দেশ হওয়ার পরও যেভাবে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন। কোন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত, সে বিষয়েও সবাইকে সচেতন হতে হবে বলে উল্লেখ করেন। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। এছাড়া বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন সাতটি শ্রেণিতে মোট ২১ জন।
প্রসঙ্গত, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের ১৭৩টি শহরের বসবাসযোগ্যতার তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকায় ঢাকা তৃতীয় বসবাস অযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। ২০২৫ সালেও ঢাকার অবস্থান একই ছিল।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ঢাকাকে বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে বের করে আনা জরুরি: প্রধানমন্ত্রী”