পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ও তার টিমকে যুক্তরাজ্যের ভিসার বিষয়ে সরকার সহযোগিতা করবে।

আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭ নভেম্বর যুক্তরাজ্যে যাবেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে এবং সফরে সেই দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সুবিধা নিশ্চিত করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জ্বি, তিনি চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করবো। এটা আমার করবো। ওখানে যাওয়ার পর আমার তো মনে হয় না ওখানে তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে, আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার, আমরা অবশ্যই করবো।

আরও পড়ুনঃ “বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *