এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চারজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৯০ জন, আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন।

আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুইজন চট্টগ্রাম জেলা ও একজন ঢাকা সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ৫৭৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৬০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৯০ জনের মধ্যে ৫৩ দশমিক ১০ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯০ শতাংশ পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *