বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সারাদেশে ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ছয় লাখ যুক্ত হবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। রমজানে দেশের মানুষের কষ্ট হবে না।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সারাদেশে ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ছয় লাখ যুক্ত হবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। রমজানে দেশের মানুষের কষ্ট হবে না।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































