বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছি না। ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না। আগেতো বিষয়টা সেটেলড হতে হবে। সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মত না। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া। যেখানে যা চেয়েছে, তাই পেয়েছে বিএনপি।

নতুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছি না। ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না। আগেতো বিষয়টা সেটেলড হতে হবে। সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না। এই বিষয়গুলো ধারণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *