পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সর্বোচ্চ পর্যায়ের সায় ছিল বলেই আমাদের ব্যাংক চুরি হয়েছে। দুর্নীতির কারণে যখন আমাদের দেশের সংসদ সদস্য বিদেশে জেল খাটে. তখন ইমেজ সংকটে পড়েন বাংলাদেশিরা।
বুধবার রাজধানীতে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ‘নিজেদের সার্বিক কাজই বিশ্বে দেশের ইমেজ রক্ষা করবে। তাই দুর্নীতির সুযোগ যাতে না থাকে সে বিষয়ে লক্ষ্য রেখেই সব কাজ করতে হবে।’
তৌহিদ হোসেন বলেন, ‘দুর্নীতি ছাড়া ‘মাই গভ’ অ্যাপটি পরিচালনা করতে পারলে দেশের ভাবমূর্তি সমুন্নত হবে।’






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































