বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে– এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করবো সফলতার জন্য। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *