আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, সেটা বলার অধিকার তাদের আছে। কিন্তু আমাদের বক্তব্য এরইমধ্যে পরিষ্কার করা হয়েছে। সরকারে থেকে অযথা সময়ক্ষেপণ করতে চাইছি না। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার জরুরি তা শেষ করেই নির্বাচনে যেতে চাই।

শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে। আমাদের ছাত্র নেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। আশা করি সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‘যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরাই বিবেচনা করব। তবে এগুলো নিয়েও যদি রাজনৈতিক দলগুলো আলোচনা করতে চায়, সরকার আলোচনা করবে।’

মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘সরকারের সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের উপর শ্রদ্ধাবোধের কারণে আওয়ামী লীগ এখনো কর্মসূচি দিতে পারছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *