ন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড়ের তালিকা দিতে বলা হয়েছে, দেয়নি। পাহাড় কাটলে মালিককে ধরা হবে। মধুপুর শালবন ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, কক্সবাজারে এখনো ৫১ একর বন দখলে আছে, সেগুলো ফিরিয়ে দিতে বলা হয়েছে। হাওর, বন ও সেন্টমার্টিনে ইকো ট্যুরিজম করা হবে।
মঙ্গলবার বিকেলে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পরিবেশ উপদেষ্টা বলেন, এবারে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা আপনাদের হবে না।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































