সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। দুই লাখ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে ও আনসার-ভিডিপি আছে। আমার আছে ৩০ হাজার সৈন্য। ৩০ হাজার সৈন্য দিয়ে আমি কীভাবে পূরণ করবো। ৩০ হাজার থাকে, আবার ৩০ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে, এটা দিয়ে আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জরুরি বিষয়ের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা (অপরাধীরা) খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সে কারণে এই অপরাধগুলো হচ্ছে। তবে আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি- তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি বলেন, আজ পুলিশ সদস্যরা কাজ করছেন না। এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড (আতঙ্কিত)। বিভিন্ন গুম-খুনের তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড (অবমূল্যায়ন) না হয়।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। দুই লাখ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে ও আনসার-ভিডিপি আছে। আমার আছে ৩০ হাজার সৈন্য। ৩০ হাজার সৈন্য দিয়ে আমি কীভাবে পূরণ করবো। ৩০ হাজার থাকে, আবার ৩০ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে, এটা দিয়ে আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































