স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। তারাই সমস্যা বৃদ্ধি করছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার।

আজ শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। প্রয়োজনে আরও ব্যাটালিয়ন গঠন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *