বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের জন্য গড়িমসি কেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে কেন? শুধুমাত্র নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব।

শুক্রবার সাড়ে ১১টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের জন্য গড়িমসি কেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে কেন? শুধুমাত্র নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব।

তিনি বলেন, আমাদের তো সংবিধান আছে, সংশোধনের উপায় আছে? তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এ কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *