প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে নতুন একটা আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহে নতুন আইনটি পাস হবে। পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সরকার ৩০টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করছে।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে নতুন একটা আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহে নতুন আইনটি পাস হবে। পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সরকার ৩০টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। পাচারের অর্থ ফেরাতে টাস্কফোর্স এরইমধ্যে তদন্ত শুরু করেছে। এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারেই ৫০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, কেমান দীপপুঞ্জে হাসিনা ও তার পরিবারের লোকজনের সম্পদ পাওয়া গেছে বলেও জানিয়েছেন প্রেস সেক্রেটারি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































