ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক ডিক্লেয়ার করেছেন যে তিনি (আরেফিন সিদ্দিক) আর নেই।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *