কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্রমবর্ধমান বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

চার বছর আগে সেনাবাহিনী যখন দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে সে সময় অস্ত্র হাতে তুলে নেয় সিঙ্গুরের ওই গ্রামের অভ্যুত্থান-বিরোধী গেরিলাদের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। গ্রামটি এখনও তাদের দখলেই আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, জনবহুল ওই এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। লোকজন যখন বাজারে যাচ্ছিল তখন ওই হামলার ঘটনা ঘটেছে।

ওই কর্মকর্তা বলেন, আমরা এখন একটি তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে জান্তার এক মুখপাত্রের মন্তব্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে নিহতের সংখ্যা যাচাই করা যায়নি। এদিকে স্থানীয় পিডিএফ ইউনিট জানিয়েছে যে, হামলার ঘটনায় ২৭ জন নিহত হয়েছে।

তিনি বলেন, আমি যখন লুকিয়ে ছিলাম ঠিক সে সময়ই প্রচণ্ড বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমি যখন বাইরে এসে বাজারের দিকে তাকালাম, তখন দেখলাম সেখানে আগুন লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *