নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ভোরের দিকে ৫ সহযোগীসহ গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

ছয়জনকেই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকেও (২৪) গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *