হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 'এক থাকার আহ্বান'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, অথচ ৫০ বছরেও এখানে নিরাপদ যোগাযোগ স্থাপন হয়নি—এটা লজ্জার বিষয়। আজ সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগের নতুন যাত্রা শুরু হলো।

সোমবার দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ এই লজ্জা থেকে মুক্ত হলাম।’

এর আগে সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে দেশের প্রথম সমুদ্রপথের ফেরি ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে যাত্রা করে। এক ঘণ্টার মধ্যে দ্বীপে পৌঁছালে হাজারো সন্দ্বীপবাসী ফেরিটিকে স্বাগত জানান।

সমাবেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্দ্বীপের মানুষ এতদিন কেন কাদা মাড়িয়ে ডিঙি নৌকা ও বোটে চড়ে পারাপার হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, অথচ ৫০ বছরেও এখানে নিরাপদ যোগাযোগ স্থাপন হয়নি—এটা লজ্জার বিষয়। আজ সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগের নতুন যাত্রা শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘শুধু সন্দ্বীপ নয়, পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন। স্বাধীনতার মাসে আপনাদের এই সুসংবাদ দিতে পেরে আমি গর্বিত। সন্দ্বীপের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সব অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।’

নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের কোনো উন্নয়নই সফল হবে না, যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হয়। ফেরি চালুর আগে নৌঘাট দখলমুক্ত করতে হয়েছে। সমুদ্র উপকূল হওয়ায় এটি বাস্তবায়ন করা কঠিন ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *