প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোববার (২৫ মে, ২০২৫) রাজনৈতিক দলের ২০ জন নেতার সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৫টা থেকে দুই দফায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১১ জন এবং দ্বিতীয় দফায় ৯ জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন: কর্নেল (অব.) অলি আহমেদ, সভাপতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য, সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, হাসনাত কাইয়ুম, সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, আমার বাংলা (এবি) পার্টি, মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খালেকুজ্জামান ভূঁইয়া, প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), টিপু বিশ্বাস, সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট, শেখ রফিকুল ইসলাম বাবলু, আহ্বায়ক, ভাসানী অনুসারী পরিষদ এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
দ্বিতীয় দফায় সাক্ষাৎ করবেন: মাওলানা সাদিকুর রহমান, (ইসলামী চিন্তক), মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমির, (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব, (হেফাজতে ইসলাম বাংলাদেশ), আহমদ আবদুল কাদের, মহাসচিব, (খেলাফত মজলিস), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব, (হেফাজতে ইসলাম), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব, (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), নুরুল হক নূর, সভাপতি, (গণঅধিকার পরিষদ), মাওলানা মুসা বিন ইজহার, মহাসচিব, (বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি), মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মহাসচিব, (ইসলামী ঐক্যজোট)
শনিবার (২৪ মে, ২০২৫) প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকগুলোতে নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হয়। রোববারের বৈঠকগুলো এই ধারাবাহিক আলোচনার অংশ, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গ্রহণ করে একটি ঐকমত্যভিত্তিক রোডম্যাপ তৈরির চেষ্টা করা হবে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































