অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট, ২০২৫, বিকাল ৫টায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট, ২০২৫) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং এটি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত। এ বিষয়ে বিস্তারিত তথ্য অবিলম্বে ঘোষণা করা হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































