নির্বাচন কমিশন-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমের উপর ভিত্তি করে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দলের নিবন্ধন, এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশ নির্বাচন জন্য যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল: প্রধান উপদেষ্টা

আখতার আহমেদ জানান, “নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।” তিনি আরও জানান, ভোটার তালিকা চূড়ান্তকরণ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে, এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *