আজিজ খান-newsedge24

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক মুহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে। মার্কিন সাময়িকী ফোর্বস বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রকাশিত তালিকায় দেখা গেছে, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের অবস্থান ২০২৩ সালের ৪১তম থেকে ২০২৪ সালে ৪৯তম স্থানে নেমে এসেছে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার, যা ২০২৩ সালের ১১২ কোটি ডলারের তুলনায় কিছুটা কম। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান, যার ব্যবসা বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে বিস্তৃত।

আরও পড়ুন: পলাতক থাকায় হাসিনার আইনজীবী হওয়ার আবেদন খারিজ

২০১৮ সালে প্রথমবার ফোর্বসের সিঙ্গাপুরের ধনী তালিকায় স্থান পান আজিজ খান, যখন তার সম্পদ ছিল ৯১ কোটি ডলার। ২০১৯ সালে কিছুটা হ্রাস পেলেও ২০২০ ও ২০২১ সালে তার সম্পদ ক্রমশ বেড়ে যথাক্রমে ৯৫.৫ কোটি এবং ৯৯ কোটি ডলারে পৌঁছায়। ২০২২ সালে তার সম্পদ ১০০ কোটি ডলারে উন্নীত হওয়ায় তিনি ৪২তম স্থানে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *