কার্গো ভিলেজে আগুন-newsedge4

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আকস্মিক আগুনের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে, তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সরব জানান, কার্গো ভিলেজের পাশের অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তথ্যটি নিশ্চিত করে বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে।”

অপরদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ড এর ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরের দায়িত্বরত রা কাজ করছেন। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুন: চট্টগ্রামে ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষগুলো জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *