আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভাটি সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে হবে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এই ফুলকোর্ট সভায় নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়সহ বিচার বিভাগের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এই সভা বিচারপতিদের নিজস্ব সর্বোচ্চ ফোরাম। এটি বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের প্রতীক। সাধারণত প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের সভায় বিচার বিভাগের অভ্যন্তরীণ নীতি, কর্মপদ্ধতি ও জরুরি বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: বিপুল সংখ্যক জামিন: ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এটিই প্রথম ফুলকোর্ট সভা। তাই এর গুরুত্ব আরও বেশি বলে মনে করছেন আইনজীবী ও বিচার বিভাগ সংশ্লিষ্টরা।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































